মাত্র ১৯ বছর বয়সেই না ফেরার দেশে পাড়ি দিলেন ইতালিয়ান ফুটবলার আন্দ্রিয়া রিনালদি।
করোনাভাইরাসের এই লকডাউন সময়ে গত শুক্রবার বাড়িতে অনুশীলন করা অবস্থায় মস্তিষ্কে রক্তক্ষরণ হয়ে তার। এরপর হাসপাতালে ভর্তি করা হয়। ইতালিয়ান সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী সোমবার সকালে তার মৃত্যু হয়েছে।
আতালান্তা যুব দলের হয়ে বেড়ে ওঠা রিনালদি এ মৌসুমের জন্য ধারে সিরি ডি’র দল লেগনানোর হয়ে খেলছিলেন।
রিনালদির মৃত্যুতে বিবৃতিতে শোক জানিয়েছে লেগনানো। ক্লাবটি জানিয়েছে, গত আগস্টে ধারে যোগ দেওয়ার পর ক্লাবের হয়ে মোট ২৩টি ম্যাচ খেলেছিলেন রিনালদি।
১৩ বছর বয়সে আতালান্তা যুব অ্যাকাডেমিতে যোগ দিয়েছিলেন রিনালদি। দলটির অনূর্ধ্ব-১৭ দলের হয়ে ৩৫টি ম্যাচ খেলেছিলেন। অপেক্ষায় ছিলেন সিনিয়র পর্যায়ের খেলার।