বিএসএমএমইউ উপাচার্যের করোনা আক্রান্তের খবর সঠিক নয়

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ)উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়ার করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্তের খবর সঠিক নয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বিএসএমএমইউর জনসংযোগ কর্মকর্তা প্রশান্ত মজুমদার এ তথ্য জানান।

তিনি বলেন, ‘স্যার সুস্থ রয়েছেন। স্যার করোনাভাইরাস আক্রান্তও নন। উপাচার্য মহোদয়ের কোনো নমুনাও পরীক্ষা করা হয়নি।’

প্রসঙ্গত, অধ্যাপক কনক কান্তি বড়ুয়া করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে খবর প্রকাশ করে একটি ইংরেজি দৈনিক।

এ বিষয়ে প্রশান্ত বলেন, ওই সংবাদটি প্রত্যাহার করে নেওয়া হয়েছে। এই ধরনের খবর ‘বিভ্রান্তিকর’।

প্রসঙ্গত,বিএসএমএমইউতে করোনাভাইরাসের নমুনা পরীক্ষা ও আক্রান্ত রোগীদের সেবা দেওয়া হচ্ছে।

সরকারি হিসাব অনুযায়ী, দেশে এখন পর্যন্ত করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে ১৫ হাজার ৬৯১ জন। মারা গেছেন ২৩৯ জন।