শ্রীনগরে বাবা-মেয়েসহ ৫ জনের করোনা জয়

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় মঙ্গলবার বাবা-মেয়েসহ ৫ জন করোনা জয় করেছেন। এ নিয়ে এ উপজেলায় করোনা মুক্ত হলেন ৮ জন। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সৈয়দ রেজাউল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান, উপজেলার গোল্ডেন সিটি এলাকার বাবা ও মেয়ে করোনা মুক্ত হয়েছেন। উপজেলার প্রথম আক্রান্ত ষোলঘর এক নারীও করোনা জয় করেছেন। এছাড়া উপজেলার ফৈনপুর ও কামারগাঁও গ্রামের আরো দুই নারী করোনা মুক্ত হন। 

স্বাস্থ্য কর্মকর্তা আরো জানান, করোনা আক্রান্ত হলে এরা সকলেই নিজ নিজ বাড়িতে চিকিৎসা নিচ্ছিল। এর মধ্যে দুই দফায় তাদের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়। পরে মঙ্গলবার দুপুরে ঢাকা থেকে জানানো হয় এরা করোনা মুক্ত।