করোনা আক্রান্ত অজ্ঞান নারীকে হাসপাতালে নেওয়ার পরে মৃত্যু

চট্টগ্রাম নগরীর ইপিজেড এলাকার এক করোনা আক্রান্ত নারী হাসপাতালে ভর্তির পর মারা গেছেন। মঙ্গলবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে দুই নারী মারা যায় চট্টগ্রামে। 

মঙ্গলবার সন্ধ্যার দিকে ইপিজেড এলাকার ৬০ বছর বয়সী ওই নারীর জেনারেল হাসপাতালে মৃত্যু হয়।

এ বিষয়ে চট্টগ্রাম জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ও ফোকাল পারসন ডা. আব্দুর রব বলেন, ইপিজেড এলাকার বাসিন্দা করোনাভাইরাস আক্রান্ত এক নারীকে অজ্ঞান অবস্থায় মঙ্গলবার বিকেলে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। পরে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে তার মৃত্যু হয়। 

এর আগে মঙ্গলবার বিকেলে হাটহাজারীর এক নারী জেনারেল হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। 

চট্টগ্রাম জেলায় এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত মোট ২৩ জন রোগী মারা গেলেন।