চাকরি

হোয়াটসন

পদ ও যোগ্যতা : ভিডিও প্রডিউসার দুজন। যেকোনো বিষয়ে স্নাতক অথবা ইংরেজি, সাংবাদিকতা অথবা  ভিডিওগ্রাফি বা সমজাতীয় বিষয়ে স্নাতক। যেকোনো বয়সের পুরুষ বা নারী প্রার্থীরা আবেদন করতে পারবে। কর্মস্থল ঢাকা। কাজের ধরন পূর্ণকালীন। মাসিক বেতন ভাতা ও অন্যান্য সুবিধা কোম্পানির বেতন কাঠামো অনুসারে। জাগোজবস এর এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন পাঠানো যাবে ২০ মে ২০২০ পর্যন্ত। যোগাযোগ : হোয়াটসন, বাড়ি নম্বর ৯, রোড ২, সেক্টর ৩, উত্তরা, ঢাকা। ওয়েব :www.whatson.guide

সূত্র : জাগোজবস ডটকম

রাইজ আপ ল্যাবস

পদ ও যোগ্যতা : গ্রাফিক ডিজাইনার দুজন। যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি পাস। গ্রাফিক ডিজাইনের কাজে ন্যূনতম ১ বছরের কর্ম অভিজ্ঞতা। কাজের ধরন পূর্ণকালীন। কর্মস্থল ঢাকা। নারী বা পুরুষ উভয়ই সিভি দিতে পারবে। মাসিক বেতন আলোচনার মাধ্যমে নির্ধারণ করা হবে। এ ছাড়াও লাঞ্চ সুবিধাসহ কোম্পানির নিয়ম অনুসারে অন্যান্য সুবিধা রয়েছে। অবশ্যই ছবিসহ সিভি জমা দিতে হবে। বিডিজবস এর মাইবিডিজবস (www.bdjobs.com) এই ঠিকানায় এবং (hr@riseuplabs) এই ইমেইলেও সিভি জমা দেওয়া যাবে ২৩ মে ২০২০ পর্যন্ত। যোগাযোগ : রাইজ আপ ল্যাবস, ফ্লোর বি ৬-বি ৭, প্লট ৩৫, সোনারগাঁ জনপথ মোড়, সেক্টর-৭, উত্তরা, ঢাকা।

ওয়েব :www.riseuplabs.com

সূত্র : বিডিজবস ডটকম

ইনটেলিজেন্স ইমেজ ম্যানেজমেন্ট লিমিটেড

পদ ও যোগ্যতা : ডাটা এন্ট্রি অপারেটর (ওয়ার্ক ফ্রম হোম-ডব্লিউএফএইচ) পদসংখ্যা  নির্দিষ্ট নয়। বাড়িতে বসে কাজ করতে হবে বিধায় শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য। পিসি এবং ইন্টারনেট রয়েছে এবং বয়স ন্যূনতম ১৮ বছর এমন যেকোনো নারী বা পুরুষ প্রার্থীরা এখানে সিভি দিতে পারবে। ইংরেজিতে নির্ভুল ডাটা এন্ট্রির কাজ জানা এবং প্রতি মাসে ন্যূনতম ৬০ ঘণ্টা কাজ করার মানসিকতা থাকতে হবে। পার্টটাইম এবং ফুলটাইম দুভাবেই কাজের সুযোগ রয়েছে।  কাজের স্থান নিজ ঘর তাই বাংলাদেশের যেকোনো এলাকার প্রার্থীর সিভি জমা নেওয়া হবে। বেতন ভাতা আলোচনার মাধ্যমে নির্ধারণ করা হবে। তবে কাজের ওপর ভিত্তি করে বেতন ভাতা পাওয়ার সুযোগ রয়েছে। jobs@iimdirect.com পড়স  এই ইমেইল ঠিকানায় অথবা www.bdjobs.com  এর মাইবিডিজবস এ সিভি পাঠানো যাবে ২৫ মে ২০২০ পর্যন্ত। যোগাযোগ : ইনটেলিজেন্স ইমেজ ম্যানেজমেন্ট লিমিটেড, বাড়ি নম্বর ২০০, রোড ২, বারিধারা, ডিওএইচএস, ঢাকা।

ওয়েব :www.capturedata.com

সূত্র : বিডিজবস ডটকম

গ্রন্থনা : আনিকা তাহসিন