রংপুর অঞ্চলে গ্যাস সরবরাহের জন্য পাইপলাইন নির্মাণের কাজ দ্রুত শেষ করা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। তিনি বলেছেন, ‘শিল্পের সমান প্রসারে এ অঞ্চলে গ্যাস পৌঁছানো জরুরি। পরে সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়।’
গতকাল মঙ্গলবার তিনি নিজ বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে পেট্রোবাংলা ও তার অধিভুক্ত কয়েকটি কোম্পানির কর্মকর্তাদের সঙ্গে বৈঠককালে নসরুল হামিদ এ কথা জানান।
প্রতিমন্ত্রী বলেন, ‘বাংলাদেশে পাথরের পিএসআই অন্যান্য দেশের তুলনায় অনেক বেশি। সরবরাহ চ্যানেল ভালো করা গেলে সারা দেশেই উন্নতমানের এই পাথরের চাহিদা বাড়বে। পাথর উত্তোলন ও সরবরাহের দিকে বিশেষ জোর দিতে হবে।’