১৮ লাখ টাকা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

রাজধানীর শ্যামলী এলাকা থেকে গতকাল মঙ্গলবার দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। তাদের কাছ থেকে ২৪৭৫ পিস ইয়াবা, এক হাজার জাল টাকা ও নগদ ১৮ লাখ ১ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার মাদক কারবারিরা হচ্ছেন বাবুল আকন ওরফে হালু (৩৫) ও সুমন ওরফে কামাল (৩৮)।

র‌্যাব-২ এর সহকারী পরিচালক জাহিদ আহসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বাবুলকে আটক করার পর নগদ ১৮ লাখ টাকা ও দুটি জাল নোট উদ্ধার করা হয়। তার সহযোগী সুমন ওরফে কামালকে সন্দেহভাজন হিসেবে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে পরীক্ষা করা হয়।