মুন্সীগঞ্জের ২ উপজেলায় বুধবার সকালে নার্সসহ ৫ স্বাস্থ্যকর্মীর করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
এ নিয়ে জেলার ৬ উপজেলায় চিকিৎসক-নার্সসহ ৬৮ জন স্বাস্থ্যকর্মীর করোনা শনাক্ত হল।
বুধবার বেলা ১২ টার দিকে জেলার টঙ্গীবাড়ি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. তাসলিমা আক্তার জানান, বুধবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন নার্সসহ ২ জন স্বাস্থ্যকর্মীর করোনা শনাক্ত হয়েছে।
এছাড়া জেলার গজারিয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা তাসলিমা ইসলাম জানান, এদিন সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত একজন আয়াসহ ৩ স্বাস্থ্যকর্মীর করোনা শনাক্ত হয়।
প্রসঙ্গত, মুন্সীগঞ্জ জেলায় বুধবার নতুন করে আরও ১২ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩০৪ জনে।