থাইল্যান্ডে করোনা রোগী নেই

সংক্রমণের ৬৫ দিনে কভিড-১৯ রোগীর সংখ্যা শূন্যে নামিয়ে ফেলেছে থাইল্যান্ড। 

বিবিসি জানায়, মার্চের নয় তারিখ থাইল্যান্ডে প্রথম করোনাভাইরাস ধরা পড়ে। এরপর মার্চের শেষ সপ্তাহে দেশটিতে সর্বোচ্চ সংখ্যক রোগী শনাক্ত করা হয়।

এপ্রিল মাস জুড়ে এই সংখ্যা ওঠা-নামা করেছে। কিন্তু আক্রান্তের সংখ্যা ছিল খুব কম। ১০০ এর বেশি রোগী ধরা পড়েছে একদিনে।

গত দুই দিনে থাইল্যান্ডে কোনো নতুন রোগী ধরা পড়েনি।

এর মধ্যে দশ দিন আগে কড়াকড়ি তুলে নিয়েছে থাই সরকার। রেস্তোরাঁ, বার, পার্ক এখন সীমিত সংখ্যক মানুষের প্রবেশাধিকার দিয়ে খোলা হয়েছে।

যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয় জানায়, থাইল্যান্ডে করোনায় আক্রান্ত হন তিন হাজার ১৭ জন। এর মধ্যে মারা যান ৫৬ জন।