বেলকুচিতে প্রতিবন্ধী ভিক্ষুককে হুইল চেয়ার ও খাদ্য সহায়তা

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার আগুরিয়া গ্রামের বৃদ্ধা প্রতিবন্ধী ভিক্ষুক বন্দনা রাণী হালদারকে (৭০) হুইল চেয়ার,নগদ অর্থ ও খাদ্য সামগ্রী প্রদান করা হয়।

বুধবার বিকেলে চিকিৎসকদের সেবা সংগঠন ডু সামথিং ফাউন্ডেশন এর পক্ষ থেকে তাকে একটি ভ্যানও দেওয়া হয়।

বেলকুচি পৌরসভার মেয়র বেগম আশানুর বিশ্বাস প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এ সব তার হাতে তুলে দেন।

এ সময় সেখানে উপস্থিত ছিলেন, ডু সামথিং ফাউন্ডেশনের চেয়ারম্যান ডা. আয়শা সিদ্দিকা, প্রেসিডেন্ট ডা. নাজমুল ইসলাম,ব্যবসায়ী তারিকুল হাসান খান লেবু, মাসুম হোসেন, শিক্ষক সাব্বির আহমেদ।