কুমিল্লার দাউদকান্দিতে ফসলি জমির পানি নিষ্কাশনের জন্য সরকারিভাবে নির্মিত ইরিগেশন ড্রেন বন্ধ করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের শতাধিক কৃষক উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে এ অভিযোগ করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের স্থানীয় দক্ষিণ মোহাম্মদপুর এলাকায় (এলজিএসপি) প্রকল্পের অধীনে কৃষিজমির পানি নিষ্কাশনের জন্য ৫০০ মিটারের একটি পাকা ড্রেন নির্মাণ করা হয়। গত ১৫ দিন ধরে ওই এলাকার কতিপয় ব্যক্তি ফসলি জমির পানি নিষ্কাশনের ড্রেনের ওপর কয়েকটি স্থানে মাটি ভরাট করে দখল করায় পানি নিষ্কাশনের প্রতিবন্ধকতা সৃষ্টি হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুল ইসলাম খান জানান, এ ব্যাপারে এলাকাবাসীর পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ পেয়েছি। কৃষি কর্মকর্তাকে বিষয়টি তদন্ত করে রিপোর্ট দেওয়ায় জন্য বলেছি।