গাজীপুরে শতভাগ ‘লকডাউন’ চান সিটি মেয়র

করোনাভাইরাসের সংক্রমণ রোধে গাজীপুর মহানগরীতে শতভাগ ‘লকডাউন’ দাবি করেছেন সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম। গতকাল বৃহস্পতিবার দুপুরে স্থানীয় সাংবাদিকদের মাধ্যমে সরকারের কাছে এ দাবি জানান তিনি।

মেয়র বলেন, ‘গত ২৪ ঘণ্টায় গাজীপুরে ১২৯ জন করেনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে গাজীপুর সিটি ও সদরে ৭০ জন রয়েছেন। এ পর্যন্ত ২৭ জন পোশাককর্মীও আক্রান্ত হয়েছেন। দিন দিন আক্রান্তের হার বেড়েই চলছে। যেভাবে ওয়ার্ড ও থানাভিত্তিক করোনা রোগী বাড়ছে এতে করে শতভাগ লকডাউন না দিলে বড় ধরনের ক্ষতির সম্ভাবনা রয়েছে।’

তিনি আরও বলেন, ‘শিল্পকারখানা ও মার্কেটগুলো যে হারে খুলছে, আর দিন দিন মানুষের চাপ বাড়ছে এতে করে রোগীর সংখ্যা ও মৃত্যুর সংখ্যা বাড়বে।