মুন্সীগঞ্জে সুস্থ্ হয়েছেন ১৫ করোনা রোগী

মুন্সীগঞ্জে শনিবার নতুন করে আরও ১৫ জন করোনাভাইরাস আক্রান্ত রোগী সুস্থ্ হয়েছেন।

এ নিয়ে জেলার উপজেলায় ৫২ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন।

বেলা ১২টার দিকে সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, এ পর্যন্ত জেলার ৬টি উপজেলায় ৫২ জন করোনা রোগী সুস্থ হয়েছেন। এর মধ্যে জেলা সদরে সর্বোচ্চ ২২ জন সুস্থ হয়েছেন।

এছাড়া সিরাজদীখান উপজেলায় ১৪ জন, শ্রীনগরে ৮ জন, লৌহজংয়ে ২ জন, টঙ্গীবাড়িতে ৪ জন ও গজারিয়া উপজেলায় ২ জন করোনা রোগী সুস্থ্ হয়েছেন।