দেশের ২৪টি জেলার প্রায় আট হাজার মায়ের হাতে উপহার পৌঁছে দিল সিএসআর উইন্ডো বাংলাদেশ। আরলা ফুডস বাংলাদেশ লিমিটেডের সহযোগিতায় করোনা পরিস্থিতিতে আটকে থাকা গর্ভবতী ও স্তন্যদায়ী মায়েদের দিয়েছে ডানো মম-এর একটি করে ক্যান।
সিএসআর উইন্ডোর স্থানীয় স্বেচ্ছাসেবকরা মায়েদের কাছে এই উপহার পৌঁছে দিচ্ছেন।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মায়ের মুখে হাসি ফোটানোর দায়বদ্ধতা থেকেই ‘আঁচল’ শিরোনামে একটি প্রকল্প হাতে নিয়েছে সিএসআর উইন্ডো বাংলাদেশ।
এই প্রসঙ্গে সিএসআর উইন্ডো বাংলাদেশের সমন্বয়ক আহসান রনি বলেন, “বিশ্ব মহামারীর মাঝে প্রতিটি সন্তানের কাছে তার মায়ের আঁচল সবচেয়ে নিরাপদ আশ্রয়স্থল। আজ বাংলাদেশে করোনা পরিস্থিতিতে নিম্নবিত্ত ও মধ্যবিত্ত মায়েদের পাশে দাঁড়িয়েছে সিএসআর উইন্ডো বাংলাদেশ এবং আরলা-এর ডানো মম।”
জানান, স্থানীয় স্বেচ্ছাসেবকদের সঙ্গে নিয়ে দেশের ২৮টি উপজেলার ৭,৭৭৮ মা পাচ্ছে ১ মাসের পুষ্টিকর ডানো মম দুধ। চলতি বছর মা দিবস থেকেই এই প্রকল্পের কাজ শুরু হয়েছে।
এ ছাড়া ‘পাশে আছি’ প্রকল্পের আওতায় রাজধানীর গৃহহীন মানুষের মাঝে প্রতিদিন ঘরে খাবার রান্না করে বিতরণ এবং ‘শুদ্ধতা’ প্রকল্পের আওতায় সাতটি উপজেলার সাতটি বাজারে কন্ট্রোল ইউনিয়ন বাংলাদেশের সহযোগিতায় বসানো হচ্ছে বেসিন। গাজীপুর ও নারায়নগঞ্জে চলছে সিএসআর উইন্ডো বাংলাদেশের সচেতনতা কর্মকান্ড।
এর আগে বিভিন্ন জেলায় ৮০ লাখ মানুষকে মাইকিং, লিফলেট এবং পোস্টার প্রদর্শনের মাধ্যমে সচেতন করা, সামাজিক দূরত্ব সৃষ্টিতে ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে ৩ ফুট দূরত্বে জীবানুনাশক স্প্রে ও দাঁগ এঁকে দেওয়া এবং ২০০০ পরিবারের মাঝে ‘সম্পর্ক’ প্রকল্পের আওতায় খাদ্য সামগ্রী উপহার বিতরণ করা হয়েছে।