পটুয়াখালীর মহিপুরে দশম শ্রেণির এক রাখাইন শিক্ষার্থী ধর্ষণের শিকার হয়েছে। গত বৃহস্পতিবার রাতে আলীপুরের কালাচানপাড়া এলাকার একটি মাছের গদির দ্বিতীয় তলায় আটকে রেখে তাকে ধর্ষণ করা হয়। গত শুক্রবার রাত ৯টার দিকে শিক্ষার্থীকে ওই স্থান থেকে উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় আল-আমিনকে (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার সকালে আল-আমিনকে আসামি করে মহিপুর থানায় ধর্ষণ মামলা হয়েছে।
মহিপুর থানার ওসি মনিরুজ্জামান জানান, ধর্ষিতা ওই শিক্ষার্থীকে ডাক্তারি পরীক্ষার জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ধর্ষক আল-আমিনকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে।