নিজ ঘরে মোবাইলে চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার দুপুরে নেত্রকোনার মদন উপজেলায় নিজ ঘরে এ ঘটনা ঘটে।
নিহত তোফাজ্জল হোসেন (১৮) উপজেলার নায়েকপুর ইউনিয়নের বাশরী দক্ষিণ পাড়ার রিপন মিয়ার ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, তোফাজ্জল হোসেন সকালে বাড়ির সামনের হাওরে ধান কাটতে যায়। দুপুরে ধান কাটা শেষে বাড়ি এসে নিজ ঘরে মোবাইল চার্জ দিতে গিয়ে বিদ্যুতের শর্ট লেগে মাটিতে লুটিয়ে পড়েন। পরিবারের লোকজন দ্রুত তোফাজ্জলকে মদন হাসপাতালে নিয়ে এলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মদন থানার ওসি মো. রমিজুল হক বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।