করোনা: দুই মাস পর মৃতের সংখ্যা একশ'র নিচে নামল স্পেনে

প্রাণঘাতী করোনার ছোঁবলে রীতিমতো মৃত্যুপুরীতে পরিণত হয়েছিল স্পেন। প্রতিদিন শত শত মানুষের মৃত্যু হচ্ছিল দেশটিতে। দু‌ই মাস পর মৃতের সংখ্যা একশ'র নিচে নামল স্পেনে।

বিবিসি জানায়, রবিবার স্পেনে করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা ছিল ৮৭। দুই মাসে এই প্রথম দৈনিক মৃতের সংখ্যা একশ'র নিচে নামল দেশটিতে।

স্পেনের স্বাস্থ্য মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করেছে।

চীনের পর ইতালিতে আঘাত হানা করোনাভাইরাসে বিপর্যস্ত হয়ে পড়ে স্পেন। ইউরোপে এ দুইটি দেশ শুরুতেই কঠোর লকডাউনে যায়।

মার্চের মাঝামাঝি স্পেন লকডাউন কার্যকর করেছিল স্পেন। তবে সংক্রমণের সংখ্যা কমে আসায় লকডাউন শিথিল করা শুরু করেছে দেশটি। যার অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে, লীগ ফুটবল দলগুলোকে অনুশীলনের সুযোগ দেয়া।

যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্যানুসারে, স্পেনে এখন পর্যন্ত দুই লাখ ৩০ হাজার ৬৯৮ জন মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্তের তালিকায় পঞ্চম অবস্থানে আছে দেশটি। আর মারা গেছেন ২৭ হাজার ৫৬৩ জন। মৃতের তালিকায় চতুর্থ স্থানে স্পেন।