করোনাভাইরাসের সংক্রমণের ভয়ে হাসপাতাল বিমুখ সাধারণ রোগীদের সুস্থ স্বাভাবিক রাখতে বাসা বাড়িতে গিয়ে ভ্রাম্যমাণ মেডিকেল স্বাস্থ্যসেবা চালু করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১৩ নং ওয়ার্ডের কাউন্সিলর এনামুল হক আবুল।
রবিবার শান্তিনগর এলাকায় এই ভ্রাম্যমাণ মেডিকেল স্বাস্থ্যসেবার উদ্বোধন করেন তিনি। এসময় বিষেশ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তারিক সাঈদ।
এনামুল হক আবুল দেশ রূপান্তরকে বলেন, করোনা মহামারিতে অনেকের চিকিৎসা পেতে সমস্যা হচ্ছে। তাই জনগণের সুবিধার জন্য ভ্রাম্যমাণ মেডিকেল স্বাস্থ্যসেবা চালু করেছি। চার জন বিশেষজ্ঞ ডাক্তার বাসা বাড়িতে গিয়ে এই সেবা দেবেন। গুরুতর সমস্যা হলে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করবেন।
তিনি জানান, স্বাস্থ্যসেবা নিতে হলে আমাদের হটলাইনে (01635779081) কল করে ঠিকানা দিলে ডাক্তার টিম বাসায় গিয়ে চিকিৎসা দেবেন।
বাসা-বাড়িতে গিয়ে স্বাস্থ্যসেবা দেওয়ার এমন উদ্যোগকে স্থানীয়রা স্বাগত জানিয়েছে।