শিক্ষার্থীদের জন্য জীববিজ্ঞান থেকে সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
১. জীববিজ্ঞানের প্রধান শাখা কটি?
উত্তর : ২টি
২. জীববিজ্ঞানের জনক কে?
উত্তর : অ্যারিস্টটল
৩. অ্যারিস্টটল কোন দেশের অধিবাসী ছিলেন?
উত্তর : গ্রিস
৪. অ্যারিস্টটল খ্রিস্টপূর্ব কত সালে জন্মগ্রহণ করেন?
উত্তর : ৩৮৪ সালে
৫. প্রকৃতি বিজ্ঞানের প্রাচীনতম শাখার নাম কী?
উত্তর : জীববিজ্ঞান
৬. দ্বিপদ নামকরণের প্রবর্তক কে?
উত্তর : ক্যারোলাস লিনিয়াস
৭. ক্যারোলাস লিনিয়াসের জীবনকাল লেখো।
উত্তর : ১৭০৭-১৭৭৮
৮. ক্যারোলাস লিনিয়াস কত সালে চিকিৎসাশাস্ত্রে ডিগ্রি লাভ করেন?
উত্তর : ১৭৩৫ সালে
৯. ক্যারোলাস লিনিয়াস কোন বিশ্ববিদ্যালয়ে অ্যানাটমি বিষয়ের অধ্যাপক ছিলেন?
উত্তর : উপসালা বিশ্ববিদ্যালয়ে
১০. জীববিজ্ঞানের কোন শাখায় ক্রমবিকাশ সম্পর্কে আলোচনা করা হয়?
উত্তর : ইভোলিউশন
১১. জীবদেহের বাহ্যিক ও অভ্যন্তরীণ গঠন সম্পর্কে কোন শাখায় আলোচনা করা হয়?
উত্তর : মরফোলজি
১২. জীববিজ্ঞানের কোন শাখায় জিন ও বংশগতি সম্পর্কে আলোচনা করা হয়?
উত্তর : জেনেটিকস
১৩. ইস্ট কীসের সাহায্যে বংশবৃদ্ধি করে?
উত্তর : স্পোরের সাহায্যে
১৪. মাশরুমের কোষপ্রাচীর কী দিয়ে গঠিত?
উত্তর : কাইটিন
১৫. ক্যারোলাস লিনিয়াস কত সালে দ্বিপদ নামকরণ প্রবর্তন করেন?
উত্তর : ১৭৫৩ সালে
১৬. মারগুলিস কত সালে হুইটেকারের শ্রেণিবিন্যাসকে বিস্তারিত রূপ দেন?
উত্তর : ১৯৭৪ সালে
১৭. নীলাভ সবুজ শৈবাল কোন রাজ্যের জীব?
উত্তর : মনেরা
১৮. দ্বিপদ নামকরণের সবচেয়ে নিচের ধাপের নাম কী?
উত্তর : প্রজাতি
১৯. বৈজ্ঞানিক নাম মুদ্রণের সময় সর্বদা কোন অক্ষরে লিখতে হয়?
উত্তর : ইটালিক
২০. ধানের বৈজ্ঞানিক নাম কী?
উত্তর : Ora sativa
২১. জীবজগৎকে ছয়টি রাজ্যে ভাগ করেন কে?
উত্তর : কেলভিয়ার স্মিথ
২২. পেঁয়াজের বৈজ্ঞানিক নাম লিখো।
উত্তর : Alium cepa
২৩. গোল আলুর বৈজ্ঞানিক নাম লিখো।
উত্তর : Solanum : uberosum
২৪. আমাদের জাতীয় ফুলের বৈজ্ঞানিক নাম লিখো।
উত্তর : Nympheanouchali
২৫. কলেরা জীবাণুর বৈজ্ঞানিক নাম লিখো।
উত্তর : Vibrio cholerae
২৬. আমাদের জাতীয় ফলের বৈজ্ঞানিক নাম লিখো।
উত্তর : Artocarpus hetarophyllus
২৭. আমাদের জাতীয় পাখির বৈজ্ঞানিক নাম লিখো।
উত্তর : Copschus saularis
২৮. ম্যালেরিয়া জীবাণুর বৈজ্ঞানিক নাম লিখো।
উত্তর :Plasmodium vivax
২৯. জীবের বৈজ্ঞানিক নামের দ্বিতীয় পদকে কী বলে?
উত্তর : প্রজাতি
৩০. ক্যারোলাস লিনিয়াস কোন গ্রন্থে জীবের দ্বিপদ নামকরণ নীতি প্রবর্তন করেন?
উত্তর : Szstema Naturae