মোবাইল চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তরুণের মৃত্যু

নিজ ঘরে মোবাইলে চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক তরুণের মৃত্যু হয়েছে। গতকাল রবিবার দুপুরে নেত্রকোনার মদন উপজেলায় এ ঘটনা ঘটে। মারা যাওয়া তোফাজ্জল হোসেন (১৮) উপজেলার নায়েকপুর ইউনিয়নের বাশরী দক্ষিণ পাড়ার রিপন মিয়ার ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, তোফাজ্জল সকালে বাড়ির কাছে হাওরে ধান কাটতে যান। দুপুরে ধান কাটা শেষে বাড়ি ফিরে নিজ ঘরে মোবাইল চার্জ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরিবারের লোকজন তাকে দ্রুত মদন হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মদন থানার ওসি মো. রমিজুল হক বিদ্যুৎপৃষ্টে এক যুবকের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।