চট্টগ্রামের বাঁশখালীতে পণ্যবাহী ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লেগে মাদ্রাসা শিক্ষক ও ব্যবসায়ী হাবিবুর রহমান (৪৬) নিহত হয়েছেন।
পুকুরিয়া তৈলারদ্বীপ সেতু এলাকায় দুর্ঘটনার পর তাকে হাসপাতালে নিয়ে গেলে রাত ৮টার দিকে তার মৃত্যু হয়।
হাবিবুর রহমান কালীপুর পুর্ব পালেগ্রাম এলাকার সাবেক ইউপি সদস্য মৃত কবির আহমদের ছেলে।
জানা গেছে, রবিবার বিকেলে প্রয়োজনীয় কাজে মোটরসাইকেল নিয়ে চট্টগ্রামে যাওয়ার পথে তৈলারদ্বীপ সেতু এলাকায় মোটরসাইকেল আরোহী হাবিবুর রহমানকে পণ্যবাহী ট্রাক ধাক্কা দিলে তিনি গাড়িসহ উল্টে যান। বুকে হাতে পায়েসহ বিভিন্ন স্থানে জখম হলে স্থানীয়রা তাকে আনোয়ারা হাসপাতালে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে জরুরি ভিত্তিতে চমেক হাসপাতালে প্রেরণ করা হয়।
সেখানে রাত ৮টার দিকে চমেকে তার মৃত্যু হয় বলে কালীপুর ইউনয়নের চেয়ারম্যান অ্যাডভোকেট আ.ন.ম. শাহাদত আলম জানিয়েছেন।
শিক্ষক ও ব্যবসায়ী হাবিবুর রহমান, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন বাঁশখালী শাখার সভাপতি পালেগ্রাম হাকিমিয়া শাহ সিনিয়ার মাদ্রাসার সিনিয়র শিক্ষক ছিলেন তিনি।
এ ব্যাপারে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম মজুমদার বলেন, ঘটনার পুলিশ ট্রাকটি জব্দ করেছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে তিনি জানান।