তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মুন্সীগঞ্জ পৌরসভার পূর্ব শিলমন্দি এলাকায় সোমবার দুপুরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ৪ জন আহত হয়েছে।
এ সময় উভয়পক্ষে ফাঁকা গুলি বর্ষণের ঘটনা ঘটে।
দুপুর ১টার দিকে শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুর রহমান ভূঁইয়া ও স্থানীয় ফিরোজ ভূঁইয়ার সমর্থদের মধ্যে এ ঘটনা ঘটে।
আহত অবস্থায় সাহাবুদ্দিন (৫৮), মনির হোসেন ভূঁইয়া (৬৪), শিপন (৩২) ও কাদেরকে (৩৮) মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
সদর থানার ওসি মো. আনিচুর রহমান জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে তাজা গুলি ও গুলির খোসা উদ্ধার করে। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত। তবে থানায় কেউ কোনো লিখিত অভিযোগ দায়ের করেনি।