দশমিনায় বসুন্ধরা গ্রুপের মানবিক সহায়তা প্রদান

করোনা (কোভিড-১৯) পরিস্থিতিতে পটুয়াখালীর দশমিনার সদর ইউনিয়নে ক্ষতিগ্রস্ত তিন হাজার ২০০ পরিবারের মধ্যে মানবিক সহায়তা বিতরণ করেছে বেসরকারি শিল্প প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপ।

দশমিনা উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় সোমবার সকাল দশটায় উত্তর আরজবেগী সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং উপজেলা পরিষদ মাঠে তালিকাভুক্ত প্রতিবন্ধী, বিধবা, স্বামী পরিত্যক্তা এবং ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে এ মানবিক সহায়তা প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন বরিশাল বিভাগের ভূমি সংস্কার সচিব তরফদার আকতার জামিল, উপজেলার নির্বাহী অফিসার তানিয়া ফেরদৌস, উপজেলা কৃষি কর্মকর্তা বনি আমিন খাঁন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান এ্যাড. ইকবাল মাহামুদ লিটন, পটুয়াখালী জেলা পরিষদের সদস্য জাকির হোসেন ভুট্টো, নাসির উদ্দিন সিকদার (সান্টু) প্রমুখ।