পটুয়াখালীর দশমিনার সদর ইউনিয়নের করোনাভাইরাস (কভিড-১৯) দুর্যোগ পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত ৩ হাজার ২০০ পরিবারের মাঝে মানবিক সহায়তা বিতরণ করেছে বসুন্ধরা গ্রুপ। গতকাল সোমবার সকাল ১০টায় দশমিনা উপজেলা প্রশাসনের সহায়তায় উত্তর আরজবেগী সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং উপজেলা পরিষদ মাঠে দুস্থদের মাঝে সহায়তা প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বরিশাল বিভাগের ভূমি সংস্কার সচিব তরফদার আকতার জামিল, উপজেলার নির্বাহী কর্মকর্তা তানিয়া ফেরদৌস, উপজেলা কৃষি কর্মকর্তা বনি আমিন খান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট ইকবাল মাহামুদ লিটন, পটুয়াখালী জেলা পরিষদের সদস্য জাকির হোসেন ভুট্টো, নাসিরউদ্দিন সিকদার (সান্টু) প্রমুখ।