গোপালগঞ্জে নতুন করে ২০ জনের করোনা শনাক্ত

গোপালগঞ্জে নতুন করে গত ২৪ ঘণ্টায় ২০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১০৫জনে।

আক্রান্তদের মধ্যে ৪৪ জন সুস্থ হয়ে হাসপাতাল ছাড়লেও বাকি ৬১ জন জেলার বিভিন্ন হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন।

মঙ্গলবার দুপুরে গোপালগঞ্জের সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আক্রান্তদের মধ্যে ৬০ জন গোপালগঞ্জের বিভিন্ন হাসপাতালে ও ১ জন ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন।

গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্তদের মধ্যে কোটালীপাড়া উপজেলায় ১১জন, কাশিয়ানী উপজেলায় ৫ জন, মুকসুদপুর উপজেলায় ৩ জন ও টুঙ্গিপাড়া উপজেলায় ১ জন রয়েছে।

তিনি আরো জানান, আক্রান্তদের বাড়িসহ আশপাশের বেশ কয়েকটি বাড়িঘর লকডাউন করা হয়েছে। এছাড়া আক্রান্তদের আইসোলেশনে নিয়ে চিকিৎসা দেয়া হচ্ছে।