দিনাজপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লা খনি শ্রমিকদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় খনির প্রধান ফটকের সামনে প্রধানমন্ত্রীর নিদের্শনায় জেলা প্রশাসনের পক্ষ থেকে বড়পুকুরিয়া কয়লা খনির ১ হাজার ১৩২ জন শ্রমিকের মাঝে ১০ কেজি করে চাল তুলে দেন উপজেলা প্রশাসন।
খাদ্যসামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন- পার্বতীপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. হাফিজুল ইসলাম প্রামানিক, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোছা. শাহনাজ মিথুন মুন্নী, বড়পুকুরিয়া কয়লা খনির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ভারপ্রাপ্ত এবিএম কামরুজামান ও সরকারি বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোক্তারুল আলম প্রমুখ।
পার্বতীপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো. হাফিজুল ইসলাম প্রামাণিক বলেন, আপনারা ঘরে থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন, সামাজিক দূরত্ব বজায় রাখুন, আমরা আপনাদের ঘরে খাদ্য সহায়তা পৌঁছে দেব।