তৃতীয় পক্ষের কারণে মেগান ফক্সের সংসারে ভাঙন!

অনেক গুঞ্জনের পর ব্রায়ান অস্টিন গ্রিন স্বীকার করে নিলেন ‘ট্রান্সফার্মার’ তারকা মেগান ফক্সের সঙ্গে তার ছাড়াছাড়ি হয়ে গেছে। সম্প্রতি গায়ক মেশিন গান কেলির সঙ্গে এই নায়িকার একটি ছবির সূত্র ধরে এই গুজব উঠে।

ব্রায়ান ও মেগানেরর পরিচয় ২০০৪ সালে। মাঝে বেশ অমিলের কাহিনি সত্ত্বেও ২০১০ সালে তারা বিয়ে করেন।

ইনস্টাগ্রামে এক সাংকেতিক বার্তায় ‘বেভারলি হিলস ৯০২১০’ অভিনেতা ব্রায়ান বিচ্ছেদের বিষয়টির প্রথম ইঙ্গিত করেন। তবে ‘… উইথ ব্রায়ান অস্টিন গ্রিন’ পডকাস্টে বিষয়টি পরিষ্কার করেন তিনি। সেখানে বলেন, গত বছর তাদের মধ্যে দুরত্ব তৈরি হয়। তা দিনে দিনে বেড়েছে।

তবে বন্ধুত্বপূর্ণভাবে সম্পর্কের ইতি টেনেছেন বলেও জানান। তারা এতদিন পরস্পরের প্রতি ‘বিশ্বস্ত’ ছিলেন বলে উল্লেখ করেন। বলেন, বন্ধু হিসেবে মেগানকে হারাতে চান না তিনি।

মেশিন গান কেলির সঙ্গে মেগানকে নিয়ে ছড়ানো গুঞ্জন নিয়ে জানান, তিনি ও মেগান এ বিষয়ে কথা বলেছেন। তারা বেশ ভালো বন্ধু। ব্রায়ান চান না, বিচ্ছেদের কারণ হিসেবে কেউ কেলি বা মেগানকে ভিলেন ও তাকে ভিকটিম হিসেবে ভাবুক।

ব্রায়ান জানান, বিচ্ছেদের পরও এখনো তারা একসঙ্গে ছুটি কাটান। বাচ্চাদের সময় দেন।

২০০৪ সালে ‘হোপ অ্যান্ড ফেইথ’-এর সেটে মেগান ও ব্রায়ানের প্রথম দেখা। পরের বছর তাদের ব্রেকআপ হয়। কিন্তু মেগানের মাতৃত্ব পরবর্তী সময়ে আবার এক হন তারা, বিয়ে করেন ২০১০ সালে।