রাজধানীর সোনারগাঁও হোটেলের পাশে একটি অনলাইন সংবাদমাধ্যমের গাড়িচালক ছিনতাইয়ের শিকার হয়েছেন। ছিনতাইকারীরা তাকে জখম করেছেন। আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
ওই অনলাইন সংবাদমাধ্যম সারাবাংলার সিনিয়র রিপোর্টার উজ্জ্বল জিসান জানান, গাড়িচালক আজগর মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে জিটিভির নিচে গাড়ি জমা দিয়ে বাইসাইকেলযোগে মোহাম্মদপুরের বাসায় ফেরার পথে বাংলামোটর থেকে সোনারগাঁও সড়কে ছিনতাইয়ের শিকার হন। ছিনতাইকারীরা ছুরিকাঘাত করে তার কাছ থেকে সাড়ে ৭ হাজার টাকা, মোবাইল ও বাইসাইকেল যায়। পরে আজগরকে উদ্ধার করে ঢামেকে নিয়ে যাওয়া হয়। তবে তার অবস্থা গুরুতর নয়। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়।