এখনই সিদ্ধান্ত নিচ্ছে না ভারত

জুলাইতে ভারতের বিপক্ষে সংক্ষিপ্ত ফরম্যাটের সিরিজ আয়োজনে ৯০ ভাগ তৈরি হয়ে আছে শ্রীলঙ্কা। কিন্তু ভারত সফরের ব্যাপারে এখনো কিছুই জানাতে আগ্রহী না। ভারত সরকার তাদের লকডাউন বাড়িয়েছে ৩১ মে পর্যন্ত। তাতে আকাশভ্রমণে স্থগিতাদেশও আছে। ওই সময়ের আগ পর্যন্ত কোনো সিদ্ধান্ত জানাতে নারাজ ভারতীয় ক্রিকেট বোর্ড। তাই শ্রীলঙ্কার অপেক্ষা করা ছাড়া উপায় নেই।

জুলাইতে লঙ্কায় তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলার কথা বিরাট কোহলিদের। করোনাভাইরাসের কারণে এই সিরিজটি এখন হুমকিতে। কিন্তু দেশে করোনাপরিস্থিতি নিয়ন্ত্রণে রেখে শ্রীলঙ্কা এই সিরিজ নির্ধারিত সময়ে আয়োজনের ব্যাপারে আত্মবিশ্বাসী। এ ব্যাপারে বিসিসিআইয়ের কাছ জানতেও চেয়েছে তারা। কিন্তু বিসিসিআইয়ের পক্ষ থেকে কোষাধ্যক্ষ অরুন ধুমাল জানান, ‘আমরা সফরটি নিয়ে কোনো সিদ্ধান্ত নিইনি। ৩১ মের আগে কিছুই জানা যাবে না। তখন ভ্রমণ নিষেধাজ্ঞার ওপর সরকারের কী সিদ্ধান্ত আসে তা জেনে পরবর্তী সিদ্ধান্ত নেব।’ ইন্টারনেট।