২৫০০ টাকার সহায়তা তালিকা প্রকাশের দাবিতে অবস্থান

করোনার কারণে ক্ষতিগ্রস্ত দরিদ্র পরিবারকে সরকারের উদ্যোগে মোবাইল ফোনের মাধ্যমে আড়াই হাজার করে টাকা দেওয়ার তালিকা প্রকাশসহ অনিয়ম-দুর্নীতি ও দলীয়করণ বন্ধের দাবিতে গাইবান্ধায় অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে।

গতকাল মঙ্গলবার দুপুরে গাইবান্ধা-ধুপনী সড়কের দারিয়াপুর বাজারে সামাজিক দূরত্ব বজায় রেখে এ কর্মসূচি পালন করে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) দারিয়াপুর অঞ্চল শাখা।

এ সময় বক্তব্য দেন সিপিবি জেলা শাখার সভাপতি মিহির ঘোষ, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, বাংলাদেশ যুব ইউনিয়নের কেন্দ্রীয় নেতা শরীফ উল আনোয়ার সজ্জন, সিপিবি গাইবান্ধা সদর উপজেলা শাখার সভাপতি ছাদেকুল ইসলাম, দারিয়াপুর অঞ্চল শাখার সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রমুখ।