বেশ ক’বছর ধরেই ক্রিকেটে এই তুলনাটা হচ্ছে- শচীন টেন্ডুলকার ও বিরাট কোহলির মধ্যে সেরা কে? কিন্তু দুই প্রজন্মের দুই খেলোয়াড়ের মধ্যে তুলনায় আপত্তি শোয়েব আখতারের।
পাকিস্তানের সাবেক পেসারের মতে, শচীন টেন্ডুলকার যখন খেলেছেন, সেই সময়টা ক্রিকেট ইতিহাসের সব চেয়ে কঠিন যুগ ছিল। ভারতীয় কিংবদন্তি শচীন বর্তমান সময়ে খেললে আরো অনেক বেশি রান করতেন বলেও মনে করেন শোয়েব।
বর্তমান ভারত অধিনায়ক কোহলি ও শচীনের তুলনা নিয়ে শোয়েব বলছেন, ‘ক্রিকেট ইতিহাসের সবচেয়ে কঠিন যুগে ব্যাট করতে হয়েছিল শচীনকে। সে যদি এখনকার সময়ে খেলার সুযোগ পেত, তাহলে ১ লাখ ৩০ হাজার রান করত। তাই শচীন ও কোহলির মধ্যে তুলনা করা ঠিক নয়।’
তিন ফরম্যাট মিলিয়ে শচীনের রান ৩৪ হাজারেরও বেশি। তার ধারে কাছেও নেই কেউই।