ভালুকায় নির্মাণাধীন ভবনের ছাদ ধসে ৬ শ্রমিক আহত

ময়মনসিংহের ভালুকায় নির্মাণাধীন একটি ভবনের ছাদ ধসে ছয় শ্রমিক আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে ভালুকা পৌরসভার ৭নং ওয়ার্ডের খারুয়ালী এলাকায় গ্লোরি টেক্সটাইল মিলে এ দুর্ঘটনা ঘটে।

ভালুকা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আবদুল্লাহ আল মামুন জানান, নির্মাণাধীন ওই টেক্সটাইল মিলটির গাড়িবারান্দার ছাদ ঢালাইলের কাজ করছিলেন কিছু শ্রমিক। এ সময় হঠাৎ করেই ছাদটি ধসে পড়ায় এর নিচে চাপা পড়ে ৬ জন আহত হন।