নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার করোনাজয়ী আট পুলিশ সদস্যকে ফুল দিয়ে বরণ করে নিলেন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ফারুক। এ সময় অন্য সহকর্মীরা হাততালি দিয়ে কাজে ফিরে আসা ওই পুলিশ সদস্যদের অভিবাদন জানান।
বৃহস্পতিবার দিবাগত রাতে সিদ্ধিরগঞ্জ থানা কার্যালয়ে করোনাজয়ী পুলিশের ওই আট সদস্যকে উষ্ণ অভিনন্দনের মাধ্যমে বরণ করে নেয়া হয়। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সেকেন্ড অফিসার এসআই মোশারফ হোসেন, এসআই মুক্তা খানম ও মুন্সি পপিসহ অন্য পুলিশ সদস্যবৃন্দ।
করোনাজয়ী পুলিশ সদস্যরা করোনার বিরুদ্ধে যুদ্ধ করে নিজেদের সুস্থ হয়ে ওঠার অভিজ্ঞতা জানান এবং সহযোগিতার জন্য পুলিশ সুপারসহ সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
গত ২৮ এপ্রিল থেকে সিদ্ধিরগঞ্জ থানার ৫ এসআই, ২ পিএসআই ও ১ এএসআই করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রায় তিন সপ্তাহ জেলা পুলিশ লাইনে আইসোলেশনে ছিলেন। আইসোলেশনে থেকে সকলেই করোনা মুক্ত হয়ে সুস্থ হয়ে উঠে এদিন কাজে ফিরে আসলেন।