করোনাভাইরাস (কোভিড-১৯) মহামারীর মধ্যে নানা কারণে আলোচনায় থাকা কেন্দ্রীয় ঔষধাগারের (সিএমএসডি) পরিচালক পরিবর্তন এসেছে।
বাংলাদেশ জাতীয় ইউনেস্কো কমিশনের ডেপুটি সেক্রেটারি জেনারেল (অতিরিক্ত সচিব) আবু হেনা মোরশেদ জামানকে প্রেষণে সিএমএসডি’র পরিচালক নিয়োগ দেওয়া হয়েছে।
শুক্রবার এ সংক্রান্ত আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
সিএমএসডি’র পরিচালকের দায়িত্বে থাকা ব্রি. জেনারেল মোহাম্মদ শহীদ উল্লাহকে সেনাবাহিনীতে ফেরাতে তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।
প্রসঙ্গত, মানহীন মাস্ককাণ্ডসহ কয়েকটি কারণে আলোচনায় ছিল সিএমএসডি কর্তৃপক্ষ।