মঞ্জুর এলাহী ও তার স্ত্রী করোনা আক্রান্ত

দেশের অন্যতম শীর্ষ ব্যবসায়ী সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সৈয়দ মঞ্জুর এলাহী এবং তার স্ত্রী অধ্যক্ষ নিলুফার মঞ্জুর করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত হয়েছেন।

নিলুফার মঞ্জুর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন। মঞ্জুর এলাহী বাসায় চিকিৎসা নিচ্ছেন।

এই দম্পতির ছেলে সৈয়দ নাসিম মঞ্জুর শনিবার রাতে গণমাধ্যমকে বিষয়টি জানিয়ে বাবা-মায়ের জন্য দোয়া চেয়েছেন।

সৈয়দ মঞ্জুর এলাহী দেশের অন্যতম বৃহৎ শিল্প প্রতিষ্ঠান এপেক্স গ্রুপের প্রতিষ্ঠাতা। বর্তমানে তিনি এ গ্রুপের চেয়ারম্যান।

নিলুফার মঞ্জুর ১৯৭৪ সালে ইংরেজি মাধ্যমের শিক্ষাপ্রতিষ্ঠান সানবিমস স্কুলের প্রতিষ্ঠা করেন। তিনি সোশ্যাল মার্কেটিং কোম্পানির সঙ্গেও যুক্ত।

সরকারি হিসাব অনুযায়ী দেশে শনিবার নাগাদ ৩২ হাজার ৭৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে মারা গেছেন ৪৫২ জন।