প্রতি বছরের মতো এ বছরও নানা আয়োজনে পালন করা হবে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী। ২৫ শে মে বিটিভি ও অন্যান্য বেসরকারি চ্যানেল গুলোতে ওয়ার্দা রিহাবের পরিচালনায় নজরুল ইনস্টিটিউট নৃত্য বিভাগের পরিবেশনা থাকবে৷
বাংলার অসাম্প্রদায়িক ও সাম্যবাদী কবি নজরুলের বাণী পৌঁছে গেছে সারা বিশ্বে৷ তাই কবির জন্মবার্ষিকী উপলক্ষে শুধুমাত্র দেশ নয় অন্যান্য দেশ যেমন ভারত, অস্ট্রেলিয়া, ইউরোপ-এর নৃত্যশিল্পীদের সঙ্গে ডিজিটাল প্ল্যাটফর্মে নৃত্যযোগের মাধ্যমে দিনটিকে উদ্যাপন করবেন ওয়ার্দা রিহাব৷
এ ছাড়া ওয়ার্দা রিহাব পরিচালিত ধৃতি নর্তনালয় নৃত্যের মাধ্যমে জাতীয় কবির প্রতি শ্রদ্ধা নিবেদন করবে৷