সরকারি নির্দেশনা না মানায় পার্বতীপুরে মার্কেট বন্ধ

করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি ও সরকারি নির্দেশনা না মানায় দিনাজপুরের পার্বতীপুরে কাপড়ের মার্কেট ও দোকান-পাট বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন।

রবিবার বিকেল ৪টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. শাহনাজ মিথুন মুন্নী ও সহকারী কমিশনার (ভূমি) আবু তাহের মোহাম্মদ সামসুজ্জামন পার্বতীপুর মডেল থানার সহায়তায় অভিযান চালিয়ে এসব মার্কেট বন্ধ করে দেন।

ইউএনও জানান, মার্কেটে প্রবেশের ক্ষেত্রে ও দোকানের ভেতরে বিন্দুমাত্র স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। ক্রেতা ও বিক্রেতারা মানছেন না শারীরিক দূরত্ব। স্বাস্থ্যবিধি না মানায় কাপড় মার্কেটগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এসব মার্কেট বন্ধ থাকবে।