করোনাভাইরাসের প্রাদুর্ভাবে সংকটে পড়া ফেনীর ৮০০ দুস্থ পরিবারের জন্য ঈদ উপহার পাঠিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ-ডাকসুর মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ও ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাদ বিন কাদের চৌধুরী।
ঈদ উপলক্ষ্যে তিনি ফেনীতে দুস্থদের জন্য ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী পাঠিয়েছেন। এসব উপহার সামগ্রীর মধ্যে রয়েছে- দুধ, চিনি, সেমাই, আটা, চাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য।
করোনা প্রকোপের শুরু থেকেই ডাকসু নেতা সাদ সারাদেশের ২১৫০ শিক্ষার্থীকে খাদ্য সহায়তা দিয়েছেন। এছাড়া নিজ জেলা ফেনীর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দিয়েছেন নগদ অর্থ এবং খাদ্য সহয়তা।
এ ব্যাপারে সাদ বলেন, করোনা সংকটে সরকারের একার পক্ষে কিছু করা সম্ভব না। এর জন্য সবার এগিয়ে আসতে হবে। কেউ যেন অভুক্ত না থাকে সেদিকে সমাজের বিত্তবানদের দৃষ্টি দিতে হবে। আমি আমার জায়গা থেকে চেষ্টা করে যাচ্ছি। করোনা সংকট শেষ না হওয়া পর্যন্ত আমার প্রচেষ্টা অব্যহত থাকবে।