কলকাতা থেকে ফ্লাই অ্যাশ নিয়ে ফেরার পথে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ ২৪ পরগণার নামখানার হাতানিয়া দোয়ানিয়া নদীতে বাংলাদেশের একটি বার্জ ডুবে গেছে।
পিটিআই জানিয়েছে, গাড়ি পারাপারের জেটিতে ধাক্কা লেগে সোমবার সকালে বার্জটি ডুবে যায়। সাইক্লোন আম্পানের তাণ্ডবে ওই জেটিটি পানির চলে যায়।
‘এমভি প্রিয়াঙ্কা’ নামের ওই বার্জের কোনো কর্মকর্তা হতাহত হননি। নৌযান থেকে জরুরি বার্তা পেয়ে স্থানীয় প্রশাসন ১২ জনকে সুস্থ উদ্ধার করে।
ভারতীয় বাংলা গণমাধ্যম এবিপি আনন্দ একটি ভিডিও প্রকাশ করেছে। সেখানে দেখা গেছে, নৌযানটির বাঁদিক ধীরে ধীরে তলিয়ে যাচ্ছে।
বার্জের চালক পিটিআইকে জানান, পশ্চিমবঙ্গ থেকে তারা ৮০০-৯০০ টন ফ্লাই অ্যাশ নিয়ে ফিরছিলেন।