বকেয়া ও ছাঁটাই বন্ধের দাবিতে ঈদের দিন সাংবাদিকদের বিক্ষোভ

বকেয়া বেতন ও ঈদুল ফিতরের বোনাস পরিশোধ এবং বিভিন্ন গণমাধ্যমে ছাঁটাই বন্ধের দাবিতে সোমবার সমাবেশ ও মিছিল করেছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)।

মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতরের দিন রাজধানীর কারওয়ান বাজারের সার্ক ফোয়ারার মোড়ে এ সমাবেশ হয়।

সমাবেশে ডিইউজের সভাপতি কুদ্দুস আফ্রাদ বলেন, ‘করোনা মহামারির দুঃসময়ে দেশের গণমাধ্যম মালিকরা বিভিন্ন অজুহাতে সাংবাদিকদের চাকরিচ্যুতসহ বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত করছেন, যা অন্যায় ও মানবাধিকার লঙ্ঘনের শামিল।’

তিনি চাকরিচ্যুত গণমাধ্যমকর্মীদের চাকরিতে পুনর্বহালের দাবি জানান।

সাংবাদিকদের দাবি পূরণ না হলে তারা কঠিন পদক্ষেপ নিতে বাধ্য হবেন বলেও সমাবেশে হুঁশিয়াশি দেন তিনি।

খবর: ইউএনবি।