করোনা দুর্যোগে ঘরেই কাটাতে হচ্ছে ঈদ। তারকাদের ঘরবন্দি ঈদের খবর নিয়েই দেশ রূপান্তরের ঈদ আয়োজন...
সন্তান ও পরিবারের সঙ্গেই কেটেছে মডেল ও উপস্থাপিকা শ্রাবণ্য তৌহিদার ঈদের দিন। শ্রাবণ্য বলেন, ‘এটা আবার কোনো ঈদ হলো। এবারের ঈদ ভালো কাটে নাই। একেবারেই পানসে একটা ঈদ কাটালাম। তবে ঈদের দিনও ডাক্তারদের ডিউটি পরে কিন্তু এবারের ঈদে আমার ডিউটি পরে নাই, এই ঈদে এই একটা দিক আমার জন্য ভালো ছিল। ফলে সারা দিন বাসায় ছিলাম। খাওয়া দাওয়া করেছি। সন্তান ও পরিবারকে সময় দিয়েছি। রান্না বান্না করেছি। রান্না তো আমার ভিশন পছন্দের। আজ আমি নানা কিছুই রান্না করেছিলাম।’
এবারের ঈদে কেনাকাটা করেননি শ্রাবণ্য। তিনি বলেন, ‘এবারের ঈদে কোনো কেনাকাটা করি নাই। তবে অনলাইনে অনেকে গিফট করেছে। যদিও পরিনি।’
তিনি আরও বলেন, ‘এবার সময়টা টোটালি ডিফরেন্ট। সবার মধ্যেই এক ধরনের মানসিক অস্থিরতা কাজ করেছিল। ফলে কারোরই ঈদ ভালো কাটেনি।’