জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়ার স্ত্রী আনোয়ারা বেগম মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মঙ্গলবার সকাল ১০টা ৪০ মিনিটে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
আনোয়ারা বেগমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ডেপুটি স্পিকারের গণসংযোগ কর্মকর্তা স্বপন কুমার বিশ্বাস।
মৃত্যুকালে আনোয়ারা বেগমের বয়স হয়েছিল ৬৭ বছর। তিনি স্বামী, তিন কন্যা, নাতি-নাতনীসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
ডেপুটি স্পিকারের স্ত্রী দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত কারণে অসুস্থতায় ভুগছিলেন। গত কয়েকদিন তিনি লাইফ সাপোর্টে ছিলেন।
সিএমএইচ থেকে আনোয়ারা বেগমের মরদেহ ডেপুটি স্পিকারের নিজ বাড়ি গাইবান্ধার সাঘাটাতে নিয়ে যাওয়া হবে। সেখানে তাকে সমাহিত করা হবে।