মাস দুয়েক ধরে করোনার লকডাউনে মা-বাবাকে ছেড়ে খামারবাড়িতে অবস্থান করছেন সালমান খান। সেখানে একেবারেই অন্যভাবে ঈদুল ফিতরে পালন করলেন ভাইজান। ওই সময় ৫ হাজার পরিবারের কাছে খাবার পৌঁছে দেন।
সালমান বরাবরই উদারহস্ত। ভারতের লকডাউনের শুরু থেকে দুঃস্থদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেন তিনি। দায়িত্ব নিয়েছেন ফিল্ম ইন্ডাস্ট্রির ২৫ হাজার দৈনিক রোজগেরে কলাকুশলীদের পরিবারের। প্রত্যেকের অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠিয়েছেন।
পাশাপাশি বিভিন্ন দুঃস্থ পরিবারের কাছে সমানে খাবার পৌঁছে দিয়ে চলেছেন সালমান। ঈদেও তার অন্যথা হলো না। ৫ হাজার অসহায় পরিবারের মুখে খাবার তুলে দিলেন।
খবরটি সালমানকে ধন্যবাদ জানিয়ে নিজের টুইটার হ্যান্ডেলে শেয়ার করেছেন রাহুল এম কানাল নামে এক ব্যক্তি।
এখানেই শেষ নয়, লকডাউনে নিজের বাগান বাড়ি সংলগ্ন জমিতে চাষের সবজি, ফলও বিতরণ করতে দেখা যায় ‘ওয়ান্টেড’ নায়ককে। তবে শুধু খাবার বিতরণ নয়, ঈদে সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে ‘হিন্দু-মুসলিম ভাই ভাই’ বলে নিজের গাওয়া একটি গানও প্রকাশ করেছেন সালমান।
ঈদে এ নায়কের ‘রাধে ইউর মোস্ট ওয়ান্টেড ভাই’ নামের ছবি মুক্তির কথা ছিল। কিন্তু করোনা সব হিসেব-নিকেশ পাল্টে। তবে ঈদে উপলক্ষে নিজের বিউটি ব্র্যান্ড ফ্রেশ বাজারে এনেছেন সালমান।