ইউ.পি সদস্য খুনের ঘটনায় চেয়ারম্যান গ্রেপ্তার

চট্টগ্রামের ফটিকছড়ির খিরামে ইউপি সদস্যকে খুনের ঘটনায় ওই ইউনিয়নের চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন সৌরভকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার রাতে চট্টগ্রাম নগরীর মোহাম্মদপুর বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

এর আগে নিহত ইউপি সদস্য জব্বারের ভাই জাবেদ বাদী হয়ে ফটিকছড়ি থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় খিরাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে ১ নম্বর আসামি করা হয়।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাবুল আক্তার বিষয়টি নিশ্চিত করে বলেন, চেয়ারম্যান সোহরাবসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। অপরজন ওই এলাকার বশর কোম্পানি। হত্যার ঘটনায় ২৩ জনকে সুনির্দিষ্ট করে ৩০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।