ইউরোপজুড়ে করোনা পরিস্থিতি আগ থেকে নিয়ন্ত্রণে আসছে বলতে গেলে। ইতিমধ্যে স্পেন, ইতালি ও ফ্রান্সে আক্রান্ত ও মৃতের হার কমে আসছে।
এরমধ্যে দেশগুলো লকডাউন তুলে নিতে শুরু করেছে। অনেক জায়গায় সমুদ্র সৈকত ও পর্যটনকেন্দ্রগুলোও খোলার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এতে লাখ লাখ মানুষ ছুটি কাটাতে ছুটে আসবে বলে ধারণা করা হচ্ছে।
তব একটি ভিডিওতে সমুদ্র সৈকত ও পানির নিচে পরিবেশের আশঙ্কাজনক পরিস্থিতি দেখা গেছে। করোনায় মাস্ক আর গ্লাভসের প্লাস্টিক বর্জ্য জমে গেছে সমুদ্রের নিচে।
বিবিসি জানায়, ফ্রান্সের অপারেশন ক্লিন সি নামে একটি এনজিও ভূমধ্যসাগরের নিচের পরিস্থিতি নিয়ে এই ভিডিওটি প্রকাশ করে।
কভিড-১৯ রোগের সংক্রমণ থেকে বাঁচতে মাস্কের ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে ইউরোপের অনেক দেশে। ফলে প্রতিটি মানুষই এখন মাস্ক ব্যবহার করছে। গ্লাভসসহ অন্যান্য স্বাস্থ্য সুরক্ষা সামগ্রীর ব্যবহারও বেড়েছে।
ফলে করোনা পরিস্থিতিতে সমুদ্রের নিচে জীববৈচিত্র্য রক্ষা নিয়ে সতর্ক করেছে পরিবেশবিদরা। মহামারিতে এই দূষণ আরও বাড়িয়ে দিতে পারে তাদের মত।