ঝিনাইদহে মোটরসাইকেল দুর্ঘটনায় মেডিকেল ছাত্র নিহত

ঝিনাইদহের হরিণাকুন্ডুতে মোটরসাইকেল দুর্ঘটনায় এক মেডিকেল কলেজের ছাত্র নিহত হয়েছেন। মঙ্গলবার রাতে হরিণাকুন্ডু-সাধুহাটি সড়কের  দখলপুর নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

নিহত শামসুজ্জামান দুদু (২৬) ওই উপজেলার দখলপুর গ্রামের আবু তাহেরের ছেলে। তিনি ফরিদপুর মেডিকেল কলেজের তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন।

হরিণাকুন্ডু থানার ওসি আসাদুজ্জামান জানান, রাতে মোটরসাইকেলে করে শামসুজ্জামান হরিনাকুন্ডু থেকে বাড়ি ফিরছিলেন। পথে দখলপুর নামক স্থানে পৌঁছালে নিয়ন্ত্রণ রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা খেয়ে ঘটনাস্থলে পড়ে থাকেন আসাদুজ্জামান।

পরে পথচারীরা তাকে উদ্ধার করে হরিণাকুন্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।