করোনা পরিস্থিতিতে বাংলাদেশের বিভিন্ন স্থানে আটকেপড়া ভারতের ১০৯ নাগরিক দেশে ফিরে গেছেন। গতকাল বৃহস্পতিবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে নিজ দেশে ফিরে যান তারা।
বন্দরে উপস্থিত হয়ে তাদের বিদায় জানান ঢাকার ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলি। এ সময় তিনি ভারতে পৌঁছে সবাইকে যথাযথভাবে স্বাস্থ্যবিধি অনুসরণের অনুরোধ জানান।
এর আগে ভারতীয় এসব পর্যটককে বন্দরে অভ্যর্থনা জানান ব্রাহ্মণবাড়িয়া জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মিতু মরিয়ম ও আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার রেইনা। এ সময় আখাউড়া-কসবা সার্কেল সহকারী পুলিশ সুপার মিজানুর রহমান, বাংলাদেশ সমবায় ব্যাংকের চেয়ারম্যান নেছার আহমদ চৌধুরী, আখাউড়া থানার ওসি রসুল আহমদ নিজামী প্রমুখ উপস্থিত ছিলেন।