সিলেটের সাবেক মেয়র কামরানের স্ত্রী আক্রান্ত

সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য বদর উদ্দিন আহমদ কামরানের স্ত্রী আসমা কামরান করোনায় আক্রান্ত হয়েছেন। তিনি সিলেট মহানগর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় তার করোনা শনাক্তের বিষয়টি গত বুধবার রাতে গণমাধ্যমকে জানান হাসপাতালের উপপরিচালক ডা. হিমাংশু লাল রায়।

ডা. হিমাংশু বলেন, ‘বুধবার সকালে নগরীর ছড়ারপাড়ের বাসায় গিয়ে আসমা কামরানের নুমনা সংগ্রহ করেন পিসিআর ল্যাবের স্বাস্থ্যকর্মীরা।