রূপগঞ্জে জ্বর-শ্বাসকষ্ট নিয়ে বৃদ্ধের মৃত্যু

নারায়ণগঞ্জের রূপগঞ্জে জ্বর-শ্বাসকষ্ট নিয়ে নুরুল ইসলাম (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

শুক্রবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় ওই বৃদ্ধের মৃত্যু হয়।

উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাঈদ আল মামুন দেশ রূপান্তরকে ওই বৃদ্ধের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

ওই বৃদ্ধের বাড়ি উপজেলার কাঞ্চন এলাকায়।

ডা. সাঈদ আল মামুন জানান, গত বুধবার বিকেলে জ্বর-শ্বাসকষ্ট ও করোনা উপসর্গ নিয়ে ওই বৃদ্ধ রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। পরে বৃহস্পতিবার সকালে তার নমুনা সংগ্রহ করেন স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ। তবে তার নুমনার ফলাফল এখনো আসেনি। শুক্রবার সকাল থেকেই নুরুল ইসলামের শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। পরে শুক্রবার সকালে স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আগামী দুই একদিনের মাঝে ওই বৃদ্ধের নমুনা পরীক্ষার রিপোর্ট আসবে বলে জানা যায়। উপজেলায় এ পর্যন্ত মোট ৩৪৪ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৪ জনের।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, নিহত নুরুল ইসলাম রাজধানীর কুর্মিটলা হাসপাতালে ভর্তি হতে গেলে তার কাছে করোনা হওয়ার পজিটিভের কোনো রিপোর্ট না থাকায় হাসপাতাল কর্তৃপক্ষ তাকে ভর্তি নেওয়া হয়নি।