ছিন্নমূল শিশুদের শিক্ষাসামগ্রী ও খাবার দিল হাসির প্রত্যয়

করোনাভাইরাসের সংকটেও হাসির প্রত্যয় ফাউন্ডেশন খাদ্য, চিকিৎসা ও শিক্ষাবঞ্চিত ছিন্নমূল মানুষের পাশে কাজ করে যাচ্ছে। এর ধারাবাহিতায় বৃহস্পতিবার রাজধানীর হাতিরঝিলে অবস্থিত জুম বাংলাদেশ স্কুলে ছিন্নমূল ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের দুপুরে খাবার ও শিক্ষাসামগ্রী বিতরণ করে সংগঠনটি। 

কর্মসূচিতে সহযোগিতা করেছে হোমমেড ফুড ডেলিভারি প্রতিষ্ঠান 'রাঁধো'।

এর আগে হাসির প্রত্যয় ফাউন্ডেশন রাজধানীর সদরঘাট, জজ কোট, ভিক্টোরিয়া পার্কসহ বিভিন্ন এলাকায় ভাসমান মানুষ ও ছিন্নমূল শিশুদের খাদ্য বিতরণ করেছে।

এ বিষয়ে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মো. মেহেদী হাসান বলেন, এই ফাউন্ডেশন অসহায় মানুষের মুখে হাসি ফুটানোর লক্ষ্যে কাজ করে যাবে। যারা চিকিৎসার অভাবে ভুগছেন তাদের চিকিৎসার ব্যবস্থা, ক্ষুধার্তদের খাবারের ব্যবস্থা, কর্মহীনদের কাজের ব্যবস্থা এবং শিক্ষা থেকে বঞ্চিতদের শিক্ষার ব্যবস্থা করা আমাদের মূল উদ্দেশ্য। তিনি আরো বলেন, এটি একটি নন-প্রফিট অরগানাইজেশন। মানুষের কল্যাণে এই ফাউন্ডেশন সব সময় কাজ করে যাবে।

সংগঠনের সদস্য তাওহীদুল ইসলাম আদনান বলেন, বৃহস্পতিবার আমরা হাতিরঝিলে পথশিশুদের মাঝে খাবার এবং শিক্ষাসামগ্রী বিতরণ করেছি। 

সংগঠনের নারী সদস্য রুদমিলা আক্তার বলেন, হাসির প্রত্যয় ফাউন্ডেশনের মাধ্যমে ছিন্নমূল মানুষের মুখে এক চিলতে হাসি ফোটানোর প্রচেষ্টায় আমরা নিজ হাতে রান্না করে অসহায় মানুষের মুখে খাবার তুলে দিতে পেরে অনেক আনন্দিত। 
বাঁধন জিহাদ নামের অপর এক সদস্য বলেন,

মানুষের মুখে হাসি ফোটানোর চেয়ে মহৎ কাজ আর কী হতে পারে!